আমাদের কথা
DCUS.online বানিয়েছে DCU (সাবেক ঢাবি অধিভুক্ত ৭ কলেজ)-এরই শিক্ষার্থীরা — যারা আপনাদের মতোই একই পরীক্ষার মুখোমুখি।
চার বছর ধরে আমরা একই জিনিস দেখেছি: পুরনো প্রশ্নের জন্য সিনিয়রদের কাছে ধরনা, Facebook গ্রুপের ফাইল সেকশনে খোঁড়াখুঁড়ি, পরীক্ষার আগে কোচিং-এর “১০০% কমন সাজেশন” — যার হিসাব পরে কেউ রাখে না। কী পড়বো আর কী বাদ দেবো, এই সিদ্ধান্ত নিতেই পড়ার চেয়ে বেশি সময় চলে যায়।
DCUS.online সেই সমস্যার জবাব: সব বছরের প্রশ্ন এক জায়গায়, টপিক ধরে সাজানো, যাতে নিজেই দেখতে পারেন কোন প্রশ্ন কতবার এসেছে। আর Accuracy Ledger — আমরা যা predict করি তা পরীক্ষার আগে টাইমস্ট্যাম্পসহ পাবলিশ হয়, পরে সৎ স্কোর। মিললে দেখবেন, না মিললেও দেখবেন। কারণ বিশ্বাস দাবি করার জিনিস না, প্রমাণ করার জিনিস।
প্রশ্নব্যাংক শিক্ষার্থীদের জন্য ফ্রি।
পুরনো প্রশ্ন আছে আপনার কাছে?
যেকোনো বছরের, যেকোনো পেপারের প্রশ্ন — আপনার নাম আর যোগাযোগ রেখে যান, আমরা যোগাযোগ করবো। আর্কাইভ সবার জন্য সমৃদ্ধ হবে।